এতো আগুন নিয়ে খেলা কেন তোমার? (Malobika) Poem by Arun Maji

এতো আগুন নিয়ে খেলা কেন তোমার? (Malobika)

Rating: 5.0

জিজ্ঞেস করছিলে রাত্রিকে
কেমন আছে সে?
কেমন আছে
সন্ধ্যে দুপুর সকাল?
তাদের সাথে
কার এতো গল্প?
কাকে নিয়ে গল্প?

জিজ্ঞেস যখন করো নি
তো করতে আর হবে না।
জেনে রেখো শুধু
অনেক
অনেক খুঁড়েছি তোমাকে।
তোমার পথ ঘাট
অলিগলি খানাখন্দ সব।

খুঁড়েছি একান্তে।
অবেলায়।
স্বপ্নে।
বিষণ্ণতায়।
উদাসীনতায়।
খোলা দরজা বন্ধ করে
নিজে নিজেকে স্পর্শ করে।

এতো আগুন নিয়ে
খেলা কেন তোমার?
ঠোঁটে আগুন
চোখে আগুন
বুকে আগুন
নিতম্বে আগুন
সর্ব্বত্র গনগনে আগুন তোমার।

এতো আগুন নিয়ে খেলা যদি তোমার
রুদ্ধ দ্বার অবরুদ্ধ করে  
গোপনে একটু পুড়বো না?

© অরুণ মাজী

এতো আগুন নিয়ে খেলা কেন তোমার? (Malobika)
Saturday, October 31, 2020
Topic(s) of this poem: love,lust,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success