রোদ্দুর অমল প্রবাহমান সময় (Malobika) Poem by Arun Maji

রোদ্দুর অমল প্রবাহমান সময় (Malobika)

আমাকে
রোদ্দুর বলে ডাকতে তুমি।
ভুলে গেছো?
এখুনি?
কি ভোলা মন তোমার!
তাই না?

অথচ
তুমিই দিয়েছিলে এ নাম।
আশ্চর্য!
তাই না?
রোদ্দুর রোদ্দুর বলে চীৎকার করে
এদিক ওদিক না ছুটলে
যার ঘুম আসতো না;
আজ সে
তার রোদ্দুরকে ভুলে গেছে!

এখন তুমি কোথায়?
কোথায়?
শুনেছি, বিয়ে করেছো তুমি।
বড় বাড়ি
বড় গাড়ি
সুন্দরী স্ত্রী তোমার।

হয়তো সুন্দরী,
কিন্তু সে তো তোমার রোদ্দুর নয়।
তোমার বুক ছুঁয়ে
হয়তো রাত কাটায় সে;
কিন্তু কখনো কি তুমি
রোদ্দুর নামে ডাকো তাকে?

নাহঃ, ডাকো না।
কখনো ডাকো না।
হয়তো আরও অনেক অনেক নারী
তোমার স্ত্রী বা সঙ্গিনী হতে পারবে।
কিন্তু তারা কেউই
কখনো রোদ্দুর হতে পারবে না।

যেমন পারবে না
আর কেউ অমল হতে।
রোদ্দুরের বুকে
অমল আলো হতে।

© অরুণ মাজী

রোদ্দুর অমল প্রবাহমান সময় (Malobika)
Saturday, November 21, 2020
Topic(s) of this poem: romance,romantic
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success