হাটে হাঁড়ি ভেঙে দেবো, ভালো তুমি বাসো না (Malobika) Poem by Arun Maji

হাটে হাঁড়ি ভেঙে দেবো, ভালো তুমি বাসো না (Malobika)

Rating: 5.0

তোমার মিষ্টি হাসির লজেঞ্চুসে
আর আমি ভুলবো না।
হাটে হাঁড়ি ভেঙে দেবো
ভালো তুমি বাসো না।

আড়চোখে হেসে হেসে
অনেক স্বপ্ন দেখিয়েছো।
আজ আর দেখবো না।
হাটে হাঁড়ি ভেঙে দেবো
ভালো তুমি বাসো না।

পাশে বসে ঘেঁষে ঘেঁষে
অনেক আগুন জ্বেলেছো।
আজ আর জ্বলবো না।
ঢোল বাজিয়ে গোল করবো
ভালো তুমি বাসো না।
মামলা করে হামলা করবো
ভালো তুমি বাসো না।
পেন্তীর মাকে বলে দেবো
ভালো তুমি বাসো না।

বাসো না গো বাসো না
ভালো তুমি বাসো না।
বুদ্ধু বলে উল্লু বানাও
ভালো তুমি বাসো না।
হ্যাংলা বলে ক্যাবলা বানাও
ভালো তুমি বাসো না।
বেঁটে বলে খাটো করো
ভালো তুমি বাসো না।
ময়লা বলে কয়লা ডাকো
ভালো তুমি বাসো না।

মাইক নিয়ে ময়দানে যাবো
ভালো তুমি বাসো না।
তোমাদের কূলদেবতাকে নালিশ করবো
ভালো তুমি বাসো না।
প্রেম নিয়ে খেলা করো
ভালো তুমি বাসো না।
স্বপ্ন এঁকে স্বপ্ন ভাঙো
ভালো তুমি বাসো না।

ভুলবো না গো ভুলবো না
আর আমি ভুলবো না।
গোলাপ ঠোঁটে যতই ডাকো
আর আমি ভুলবো না।
ছিন্ন হৃদয় ডুকরে উঠুক
তবুও আমি ভুলবো না।

হাটে হাঁড়ি ভেঙেই দেবো
ভালো তুমি বাসো না।

© অরুণ মাজী
Painting: Eugene De Blaas

হাটে হাঁড়ি ভেঙে দেবো, ভালো তুমি বাসো না (Malobika)
Friday, June 8, 2018
Topic(s) of this poem: love,pain,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success