তুমি আমি আর সাঁকো (Malobika) Poem by Arun Maji

তুমি আমি আর সাঁকো (Malobika)

আমারও তো মন চায়
একটা কুঁড়ে ঘর গড়ি আমি।
তুমি কি বলো
চায় না?

জানো? ঘরটার কাছেই
একটা সাঁকো থাকতে হবে।
নড়বড়ে হলো তো কি?
জীবনে কত কিছুই তো নড়বড়ে
তাই না?

এই দেখো, একটু একটু করে
তুমি
আঙুল রেখেছো বুকে।
রেখেছো, বেশ করছো।
তো নড়বড় করছো কেন?
ইচ্ছে হচ্ছে বুকে চিমটি কাটতে
তো দাও।
এক হাজার চিমটি কেটে দাও।

এতো নড়বড়ে হৃদয় নিয়ে
প্রেমিকা হবে তুমি?
তাও এই বেকার বান্ডুলে যুবকের?

কি যেন বলছিলাম?
ও হ্যাঁ। একটা সাঁকো থাকতে হবে।
সাঁকো পেরিয়ে
খালের ওপার থেকে আমি দেখবো
একটা কুঁড়ে ঘর
আর তার মধ্যে-
সুঁতির শাড়ি পরা
ঘোমটা দেওয়া
এক.....
কে সে?

বলো, কে সে?

© অরুণ মাজী

তুমি আমি আর সাঁকো (Malobika)
Sunday, January 31, 2021
Topic(s) of this poem: passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success