তুমি আমার কে? (Malobika) Poem by Arun Maji

তুমি আমার কে? (Malobika)

জানো, বেশ  ছিলাম
নিঃসঙ্গ, একাকী,
নৈঃশব্দকে সঙ্গী করে।

হটাৎই দেখলাম
সুন্দর এক আকাশ।
তাতে রোদের ঝিলিক
রামধনু রঙ।  

মাঝে মাঝে অবশ্য
মেঘও ছায় তাতে।
ছায়  
তবে তা বেশি কিছু নয়।
সর্ব্বক্ষণ যদি রোদ্দুরে ডুবে আমি
তো একটু মেঘে কি আসে যায়?

ভাবছো, নাম কি তার?
বললাম না-
আকাশ।
ভিনদেশ থেকে আসা
সোনালী এক আকাশ।

চোখে তার কাজল
খোঁপায় বেলফুল।
হাসলে, গালে টোল পড়ে তার।

এক সূর্য দীপ্তি নিয়ে
একদিন সে দেখেছিলো আমাকে।
শুধু দেখেই নি
হেসেও ছিলো।
সঙ্গে
কেমন এক পিপাসা নিয়ে
কি যেন কি চেয়েছিলো সে।

কি চেয়েছিলো?
জানি না।
জানলেও বলবো না।

কেন বলবো?
তুমি আমার কে?

© অরুণ মাজী

তুমি আমার কে? (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success