না ছুঁয়েও যেন {malobika} Poem by Arun Maji

না ছুঁয়েও যেন {malobika}

Rating: 5.0

না ছুঁয়েও যেন
কত কত ছুঁয়ে আছো তুমি।

স্মৃতির আঙিনায়
খোলা চুল মেলে
টোল ফেলা গালে দোল তুলা হাসি হেসে
ছুঁয়ে আছো তুমি।

ঘুমুবে না?
কত রাত্তির জানো?
একি! বুকে হাত রাখলে যে!
জানো না
স্পর্শে তোমার স্ফুলিঙ্গ আছে?

তুমি ভালোই জানো-
এ বাধা, বাধা দেওয়া নয়।
বরং
আরও কাছে টেনে নেওয়া।
তোমার স্পর্শের আগুনে
পুড়তে থাকা এ যৌবনকে  
আরও একটু ঝলসে নেওয়া।

পুড়তে পুড়তে
আর কতটুকু বাকি আছে আমার?
নাহঃ আর দেরী করো না।
যেটুকু বাকি আছে
সেটুকুও ছাই করে দাও।  
© অরুণ মাজী

না ছুঁয়েও যেন  {malobika}
Wednesday, March 24, 2021
Topic(s) of this poem: lust,passion,romance,romantic
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success