মালবিকা ও এক অবলা পুরুষ (Malobika) Poem by Arun Maji

মালবিকা ও এক অবলা পুরুষ (Malobika)

সহসা কালো মেঘ
সাথে উদ্দাম অনন্ত বৃষ্টি।
আর তারই মধ্যে
হাসি মুখে ছাতা মাথায় তুমি।

আর আমি?
ভিজছি তো ভিজছি।
কতকাল?
কে জানে!
হিসেবে কি রেখেছি এতো?
যার হিসেব রাখার কথা
সে....
নাহঃ থাক
দুঃখ আর বাড়াবো না।

বুকের মধ্যে
এই যে পর্বত, এই যে উপত্যকা
সেখানে বইছে
উদ্দামস্রোত!

ইচ্ছে হয়
জিজ্ঞেস করি তোমায়-
এই যে এতো বৃষ্টি
বলো তো
কার মেঘে ভিজে?

ইচ্ছে হয়
কিন্তু করি না।
ভাবি, পুরুষ অবলা বলে
কখনো কি বুঝবে না নারী?
© অরুণ মাজী

মালবিকা ও এক অবলা পুরুষ (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success