তোমার বুক ছুঁয়ে (Malobika) Poem by Arun Maji

তোমার বুক ছুঁয়ে (Malobika)

সম্মুখে মহাবিশ্ব
তবু তোমাকেই মহাবিশ্ব মনে হয়।

তোমার চোখের তারায় নক্ষত্র
হাসিতে সূর্য
ঠোঁটে জবার বাগান
বুকে দ্বিশৃঙ্গ পর্বতমালা।

তোমার নাভিতে সবুজ খেত
কটিদেশে ঝর্ণা
নিতম্বের আলোড়নে সর্ব্বজয়ী অভিকর্ষ।

চারিদিকে এতো আলো
তবু তোমাকেই জ্যোতিষ্ক মনে হয়।
তোমার চোখে আলো
ঠোঁটে আলো
মুখে আলো
বুকে আলো।

তুমি আছো বলে
আর কিছুই দেখতে পাই না।
আদি থেকে অনন্ত পর্যন্ত বিস্তৃত
পর্বতমালা তুমি।
চোখ মেললে তোমাকে ছাড়া
কিছুই দেখা যায় না।

এতো তো দেখেছি তোমাকে
তবু কি মন ভরেছে আমার?
এতো তো পান করেছি তোমাকে
তবুও কি প্রাণ ভরেছে আমার?

এক নদী পান করেও
চরম তৃষ্ণার্ত আমি।
তুমিই বলো
এতো তৃষ্ণা বুকে কি
বেঁচে থাকা যায়?

এসো না, কাছে।
তোমার বুক ছুঁয়ে
একটু মরে যাই আমি। 

© অরুণ মাজী

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success