তোমার সবুজ শস্যক্ষেতে
শায়িত আমি।
তুমিই বলো
একটু সন্দেহ হবে না
বেঁচে আছি কিনা?
উন্মুক্ত নাভীতে সবুজ বাগান তোমার।
কটিদেশে ঝর্ণা
চিবুকে ঝিলিক
ঠোঁটে আগুন।
ইচ্ছে হয়
তোমাকে ছুঁয়ে ছুঁয়েই
দিন কাটিয়ে দিই
রাত কাটিয়ে দিই
জীবন কাটিয়ে দিই।
যে পাহাড় এতদিন স্বপ্নে দেখেছি
সে পাহাড় এখন
আমার হাতের তালুতে।
যে স্পর্শ এতদিন
কবিতায় পড়েছি
সে স্পর্শ এখন আমার বুকে।
তুমিই বলো
একটু সন্দেহ হবে না
বেঁচে আছি কিনা?
নারীকে যারা শুধু নারী বলে জানে
তারা বড় হতভাগ্য।
তারা জানে না
নারীদেহে নদী বাস করে।
সে নদীতে ডুবলে
পুরুষের স্বর্গ প্রাপ্তি হয়।
নারীদেহকে যারা একতাল মাংস বলে জানে
তারা বড় নির্বোধ।
তারা জানে না
নারীদেহে আগুন খেলা করে।
সে আগুনে পুড়লে
পুরুষের পুণর্জন্ম হয়।
তুমিই বলো
সবুজ সুন্দর পাহাড়
আমার হাতের তালুতে।
তো বেঁচে আছি কিনা
একটু সন্দেহ হবে না?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem