দেখো, একদিন ভালোবাসবো
কাউকে
কখনো।
এতবড় জীবন
একজনকেও কি তেমন পাবো না?
হাসলে, গালে টোল পড়ে যার
যে হাঁটলে, বুকে ব্যথা জাগে পুরুষের
যে চেয়ে দেখলে,
ইচ্ছে হয়- মরি।
এখনই মরি।
মনে হয়, এ চোখের জন্য
মৃত্যু আর বড় কি?
তুমিই বলো না পেন্তীর মা
এমন একজনকেও কি কখনো পাবো না?
হয়তো পাবো
হয়তো বা পাবো না।
না পেলেও
ইচ্ছে পুষতে দোষ কি?
ইচ্ছের জন্য
পয়সা খরচ তো হয় না।
অবশ্য আয়ু খরচ হয়।
তা হোক।
নারী স্পর্শ বর্জিত জীবনে
বড় আয়ু ভালো নয়।
তার চেয়ে, স্বপ্ন চোখে
স্বপ্ন দেখে
বিদায় নেওয়াই ভালো।
তবুও যেন মনে হয়
বিদায় নেওয়ার আগে
কাউকে, কখনো
বুকে জড়িয়ে ধরবো না?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem