কি করে পারো
এমন করে চলে যেতে?
আমাকে
এক পৃথিবী অন্ধকারে রেখে।
গাছের নীচে কায়া
কায়ার নীচে ছায়া
ছায়ায় মিশে যন্ত্রণা।
এক বুক যন্ত্রণা।
অথচ এমনটা
হওয়ার কথা নয়।
হবেই বা কেন?
কে? তুমি আমার কে?
কোনকালে কেউ ছিলে না।
আগামীকালেও হয়তো হবে না।
দেখলে?
হয়তো বলে ফেললাম।
আসলে কি জানো?
স্বপ্নহীন বুক
তবুও স্বপ্নের জাল বুনে।
না বুনবোই বা কেন?
প্রেম পাই না বলে,
দিতে কি আমি পারি না?
আলবৎ পারি।
হাজারবার পারি।
দুর্ভাগ্যের মুখে ঝামা ঘষে পারি।
টেবিলে রাখা হাত
হাতে দুটো আঙুল
আঙুলের মাঝে আগুন
আগুনে পুড়ছে আয়ু।
পুড়ছে, পুড়ুক।
কি হবে এত আয়ু নিয়ে?
নারী স্পর্শহীন জীবনে
কি হবে এত আয়ু নিয়ে?
© অরুণ মাজী
Painting: JWG
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem