স্বপ্নের মধ্যে সে (Malobika) Poem by Arun Maji

স্বপ্নের মধ্যে সে (Malobika)

স্বপ্নের মধ্যে সে
অথচ বুক আমার
শূন্য।
 
কতদিন আর
পাড়ার বৌদিদের দিকে চেয়ে
হাঁ করে দেখবো?
একদিনও কি সে
কাছে আমাকে ডাকবে না?
আড়চোখে একটু
দেখবে না?

বৃথা জন্ম হে প্রভু
বৃথা জন্ম আমার।
এই রোমশ বুক
এই তীক্ষ্ণ নখ  
এই পেশীবহুল বাহু
বৃথা।
সবই বৃথা।

কাকে জড়িয়ে ধরবো হে ঈশ্বর
কাকে জড়িয়ে ধরবো?
স্বপ্নের মধ্যে হাসি দেখে
আর কত স্বপ্ন আকঁবো?
একদিনও কি সে
কাছে আমাকে ডাকবে না?

শাড়ির আড়ালে কায়া
কায়ার আড়ালে মায়া।
ঐ পাহাড়
ঐ উঁচু পর্বতশৃঙ্গ
কতদিন আর দূর থেকে দেখবো?
একদিনও কি তাতে চড়বো না?
একদিনও কি হামাগুড়ি সহ  
গড়াগড়ি খাবো না?

নেহাতই ঈশ্বর তুমি
তাই গালি দিতে পারি না।
নইলে.....

শূন্য এক চৌকাঠ।
আর তাতে বসে
নারী স্পর্শহীন এক হৃদয়।

এদিকে ফাজিলের মতো হাসতে হাসতে
পঁচিশটা বসন্ত চলে গেলো।
অথচ ভাগ্য?
ফক্কর মার্কা
হারামজাদা নেতাদের মতো।
প্রতিশ্রুতি দেয়
অথচ কিছুই ঘটে না।

তো এই হৃদয়
এই স্বপ্ন
কার আঁচলে বেঁধে
চির শান্তি পাবো?

© অরুণ মাজী
Painting: Atroshenko

স্বপ্নের মধ্যে সে (Malobika)
Friday, August 27, 2021
Topic(s) of this poem: love,romance
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success