তোমাকে ভাবলেই
বৃক্ষ হয়ে জেগে উঠো তুমি।
শাখা প্রশাখা বিস্তৃত করে
জড়িয়ে ধরো আমাকে।
তোমার পাতা দিয়ে ঢেকে দাও
সামনের
মাটি সাগর আকাশকে।
তখন
তোমাকে ছাড়া
কিছুই দেখি না আর।
এই যে এত লতা পাতা তোমার
এত সুগন্ধ তোমার
এত কোমল স্পর্শ তোমার
তো লোভ হয় না আমার?
পাপ করতে
একটু ইচ্ছে হয় না আমার?
বলো, কতকাল আর
সাধু সেজে
অগোচরে
নরকের ঘৃণ্য পাপ কুড়াবো?
একদিনও কি তোমার
বুকের পাপ ছুঁয়ে
পুণ্য একটু করবো না?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem