কেবল
তোমার চোখের দিকে চেয়ে
পার করে দিতে পারি
এ জীবন।
এই ক্ষুদ্র অথচ মহান
মনুষ্য জীবন।
রাখালিয়া বাঁশির মতো
তোমার কণ্ঠধ্বনি শুনতে শুনতে
পার করে দিতে পারি
এই মুহূর্ত
এরও পর
আরও অনেক অনন্ত মুহূর্ত।
নাহঃ হতাশা আমাকে
গ্রাস কখনো করে না।
তোমার চোখে যে সমুদ্র দেখেছি
তার গভীরতা এত
সেখানে হতাশা ছুঁতে পারে না।
বুঁদ হয়ে শুয়ে আছি
তোমার অতলের অতলে।
এক স্বপ্নাচ্ছন্ন মায়ালোকে।
সেখানে
তোমার সাথে আমার
দেখা হয়
কথা হয়মাঝে মাঝে খুনসুটিও হয়।
নাহঃ অমৃতলোক আমাকে
কাছে ডাকে না।
ডাকলেও
শুনতে আমি পাই না।
তোমার কাঁকনের আওয়াজ
এত মিষ্টি
এত সুন্দর
কোন সুরই কানে ঢুকে না।
কেবল
তোমার বুকের পাহাড় ছুঁয়ে
এক পৃথিবী যন্ত্রণা
সইতে পারি আমি।
কেবল তোমার কোমল বুকের
মহৌষধি মুখে নিয়ে
ভূলোক দ্যুলোক গোলোক
পেরিয়ে যেতে পারি।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem