এসো কিন্তু হেসে হেসে এসো না (Malobika) Poem by Arun Maji

এসো কিন্তু হেসে হেসে এসো না (Malobika)

এসো
কিন্তু হেসে হেসে এসো না।
জানো না
হাসিতে শ্মশান আছে তোমার?
যা দেখলেই
ঝাঁপাতে ইচ্ছে হয় আমার।

বসো
কিন্তু ঘেঁষে ঘেঁষে বসো না।
জানো না
স্পর্শে আগুন আছে তোমার?
যা ছুঁলেই
মৃত্যু হয় আমার।

এসো না গো
বেশি কাছে এসো না।
আসা আর না আসার মাঝে
যতটা দূরত্ব থাকে
ততটুকু ব্যবধান রেখো।
জানো না
প্রশ্বাসে স্ফুলিঙ্গ আছে তোমার।
যদি পুড়ে যাই!
তোমাকে পাওয়ার আগে
যদি পুড়ে যাই!
© অরুণ মাজী

এসো কিন্তু হেসে হেসে এসো না (Malobika)
Tuesday, September 7, 2021
Topic(s) of this poem: romance
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success