ভেবেছিলাম
ভালোবাসো তুমি।
অনেক অনেক না হলেও
একটু।
অন্তত একটু।
অথচ আজ দেখি
তোমার হাত তার কাঁধে
তার হাত তোমার হাতে।
ক্রোধ হয় না
দুঃখ হয় আমার।
ঘৃণা হয় না
বুকটা ডুকরে উঠে আমার।
হয়তো
যতটা চেয়েছিলে
ততটা দিতে পারি নি।
কিন্তু
চেষ্টা তো করেছি আমি।
তুমিই বলো
মানুষ আর কতটুকু পারে?
মানুষের আকাঙ্খা
ঈশ্বর পূর্ণ করতে পারে না
তো আমি কি করে পারবো বলো?
স্বপ্নের মাঝে যে অদৃশ্য বাসরঘর
তার নাম ভালোবাসা।
বুকের মধ্যে যে অদৃশ্য ছবি
তার নাম তুমি।
হয়তো মূর্খ আমি!
তাই যা চোখে দেখা যায় না
হাত দিয়ে ছোঁয়া যায় না
সে সবই দিই আমি।
কিন্তু
তাকে কি ভালোবাসা বলে?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Bah besh bhalo dada