স্বপ্ন নয় নারী চাই আমি (Malobika) Poem by Arun Maji

স্বপ্ন নয় নারী চাই আমি (Malobika)

স্বপ নয়
নারী চাই আমি।
এ মৃন্ময়ী ধরিত্রীর
মৃন্ময়ী নারী চাই আমি।

ছায়াঘেরা সুশীতল বৃক্ষতলে
মাটি চাই আমি
বাতাস চাই আমি
তোমাকে চাই আমি।

তোমার বুকের ভিতর
যে মৃন্ময় মৃত্তিকার সুগন্ধ
তাতে ওষ্ঠ ছুঁয়ে
আকণ্ঠ
আমৃত্যু
পান করবো আমি।

নন্দন কানন নয়
তোমার নাভিদেশের উন্মুক্ত কাননে
ঘুরতে চাই আমি।
জমকালো
কোর্ট হ্যাট প্যান্ট পরে নয়।
বেআব্রু
নগ্ন দেহে ঘুরতে চাই আমি।

তোমার রক্তের সঙ্গে
রক্ত মিশিয়ে
জীবনকে একটু ছুঁতে চাই আমি।
তোমার হৃৎস্পন্দনের সাথে নাচতে নাচতে
নরকের চৌকাঠ
সগর্বে
সদর্পে
পেরোতে চাই আমি।

স্বর্গ নয় গো স্বর্গ নয়।
নগ্ন তালুতে তোমার বুক ছুঁয়ে
তোমার ভিজে ঠোঁটে
স্বর্গ আকঁবো আমি।

© অরুণ মাজী

স্বপ্ন নয় নারী চাই আমি (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success