না জেনেই ভালোবাসি তোমাকে (Malobika) Poem by Arun Maji

না জেনেই ভালোবাসি তোমাকে (Malobika)

ভালোবাসতে চাই বলে
ভালোবাসি
এমনটা নয়।
তোমাকে ভালোবাসি
কারণ-
না জেনেই ভালোবাসি তোমাকে।

তুমি তীর
আমি তরঙ্গ।
তোমার বুকের আছড়ে পড়াই
একমাত্র নিয়তি আমার।

আমি প্রেমিক বলে
ভালোবাসি
এমনটা নয়।
তোমাকে ভালোবাসি
কারণ- তোমাকে দেখলে
এমনটাই ঘটে আমার।

তুমি পৃথিবী
আমি উল্কা।
না চাইলেও
আছড়ে পড়ি তোমার বুকে।

জানো?
ভালোবাসা কোন কথা নয়।
আসল কথা হলো
তোমার সঙ্গে আমার
কি যেন কি একটা
গোপন গোপন
অন্তরঙ্গ ব্যাপার।

© অরুণ মাজী

না জেনেই ভালোবাসি তোমাকে (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success