দাঁতের মধ্যে ফাঁক
ফাঁকের মধ্যে নারী ওষ্ঠের সুগন্ধ।
এ সবই তোমার জন্য হে মালবিকা
এ সবই তোমার জন্য।
পই পই করে বললাম তোমায়
অভ্যাস খারাপ আমার, করো না হে নারী
অভ্যাস খারাপ করো না।
তবুও সেদিন শুনলে না তুমি।
অথচ আজ?
গাছে উঠিয়ে
মই কেড়ে নিলে তুমি।
এই যে এখন
ইচ্ছে করছে আমার-
একটু ছুঁয়ে দেখি তোমার ঠোঁট
তো হবে কি আমার?
বলি, এখন হবে কি আমার?
ঠোঁট কি সিগারেটের পাফ
যে চাইলেই ফুঁকে দেবো আমি?
অবসাদের ঘন অন্ধকার
মাঝে স্মৃতির আলো।
এ কার কাঁকন ধ্বনি
বুকে বাজে আমার?
কার হাসির শব্দ
আয় আয় বলে
কাছে ডাকে আমায়?
পুরুষের বুকে নারীর পদশব্দ-
সে যে কত বড় হাহাকার
তা কি কখনো বুঝবে তুমি?
বলো, তা কি কখনো
বুঝবে তুমি?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem