কাউকে কখনো দেখতে দাও নি তুমি (Malobika) Poem by Arun Maji

কাউকে কখনো দেখতে দাও নি তুমি (Malobika)

লিখবো লিখবো বলে
এখনো লিখতে পারি নি তোমাকে।

একটা শব্দ লিখলে
তিনবার কাটি তাকে।
ভাবি, শব্দটা সুন্দর হয়েছে তো?
তোমার মত সুন্দর
তোমার চাওয়ার মত সুন্দর?

কেবল তোমার মত সুন্দর নয় বলে
ফিরিয়ে দিয়েছি স্বর্গ
ফিরিয়ে দিয়েছি অমৃত
ফিরিয়ে দিয়েছি
একাকী রাতের নীলাভ স্বপ্ন।

তোমার মত সুন্দর নয় বলে
দেখিনি বসন্ত
দেখিনি চন্দ্র
দেখিনি সূর্য।
চির অসূর্যম্পশ্য আমি।

ভাবি, অন্তত কেউ একজন
তোমার মত সুন্দর হোক।
তোমার মত তার-
উঁচু বুক হোক
কাজল কালো চোখ হোক
সোনালী উপত্যকা হোক
স্নিগ্ধ গোপন ঝর্ণা হোক।

হয় নি।
হলেও দেখিনি আমি।

কেন দেখিনি?
বলো, কেন দেখিনি আমি?

দেখতে দাও নি তুমি।
শূন্যতার মত মহাবিশ্ব জুড়ে
এমন ছেয়ে আছো তুমি
কাউকে
কখনো দেখতে দাও নি তুমি।

© অরুণ মাজী

কাউকে কখনো দেখতে দাও নি তুমি (Malobika)
Wednesday, October 13, 2021
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success