একটু ছুঁবো তোমায় (Malobika) Poem by Arun Maji

একটু ছুঁবো তোমায় (Malobika)

বেশি বেশি ছুঁবো না
একটু ছুঁবো তোমায়।

তোমার রক্তিম ওষ্ঠ মাঝে
যতটুকু হাসি
ততটুকু ছুঁবো তোমায়।

তোমার কাজল চোখে
যতটুকু স্বপ্ন
ততটুকু ছুঁবো তোমায়।

তোমার উন্মুক্ত বক্ষদেশে
যতটুকু পাপ
ততটুকু ছুঁবো তোমায়।

বেশি ছোঁয়া ভালো নয়
একটু ছুঁবো তোমায়।

ছোঁয়াছুঁয়ি বড় ছোঁয়াচে
একটু ছুঁবো তোমায়।

© অরুণ মাজী

একটু ছুঁবো তোমায় (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success