মালবিকা তোমাকে (Malobika) Poem by Arun Maji

মালবিকা তোমাকে (Malobika)

হয়তো পরী সেজে উড়ছো তুমি
সুনীল আকাশে
অসংখ্য সখি আবৃত হয়ে।
কিছু উড়ো মেঘ দেখছে তোমায়
অতি তন্ময় হয়ে।

সূর্যের সোনালী আভা
তোমার বদনে।
ঢেকে আছো নিজেকে তুমি
রঙিন আভরণে।

এদিকে আমি?
আমার স্বপ্নে তুমি
কল্পনায় তুমি।
না ছুঁয়েও তোমাকে
কত কত ছুঁয়ে আছি আমি।  

কিন্তু ছুঁলেই কি
মন ভরে আমার?
তোমাকে দেখতে ইচ্ছে করে না?
তোমার কাঁকন ধ্বনি
শুনতে ইচ্ছে করে না?

করে গো করে।
অনেক অনেক ইচ্ছে করে।
কিন্তু কেমন করে
দেখবো তোমায়?

পরী সেজে মেঘের দেশে তুমি।
অথচ আমি?
মাটির সন্তান আমি।
মেঘের দেশে যাবো
সে ক্ষমতা কোথায়?

কিন্তু তুমি?
চাইলে আসতেই পারো।
এত সুন্দর ডানা তোমার
চাইলে
উড়ে আসতেই পারো।

© অরুণ মাজী

মালবিকা তোমাকে (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success