ছুঁতে চাইলেই ছুঁতে পারি (Malobika) Poem by Arun Maji

ছুঁতে চাইলেই ছুঁতে পারি (Malobika)

Rating: 5.0

ছুঁতে চাইলেই ছুঁতে পারি
কিন্তু কেন ছুঁবো?
বলো, কেন ছুঁবো?

তোমার ঠাম্মা কি
পুকুরে জাল ফেলতে দিয়েছে?
চিংড়ি মাছ ধরতে দিয়েছে?
আমের আচার খাইয়েছে?

এত ফুল ফল গাছ গাছালি ছেড়ে
কৃপণের নাতনিকে ছুঁবো কেন?
বলো, ছুঁবো কেন?

অবশ্য ছুঁতে ইচ্ছে যে করে না
তা নয়।
করে।
একটু বেশি বেশিই করে।

কিন্তু তবুও ছুঁবো না।
শত ইচ্ছে করলেও ছুঁবো না।
 
তোমাদের পুকুরে জাল ফেলে
সাড়ে সাত কেজির কাতলা মাছ না খেয়ে
একটুও তোমাকে ছুঁবো না।
তোমার মায়ের ফুলবড়ি
তোমার মাসির বাড়ির তেল দিয়ে না খেয়ে  
একটুও তোমাকে ছুঁবো না।

ছুঁতে চাইলেই ছুঁতে পারি
কিন্তু কেন ছুঁবো?
তোমার ঠাম্মার লুকানো আচার ধ্বংস না করে
একটুও তোমাকে ছুঁবো না।
© অরুণ মাজী

ছুঁতে চাইলেই ছুঁতে পারি (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success