এমন করে দেখো কেন? (Malobika) Poem by Arun Maji

এমন করে দেখো কেন? (Malobika)

Rating: 5.0

দেখো কেন?
কাজল চোখে খুশি এঁকে
এমন করে দেখো কেন?

আমি দেখি বেশ করি
তুমি আমায় দেখো কেন?
লাল গালে দোল তুলে
এমন করে দেখো কেন?

তুমি সুন্দর দেখি তাই
কিন্তু তুমি আমায় দেখো কেন?
আগুন ঠোঁটে মরণ এঁকে
এমন করে দেখো কেন?

ক্যাবলা আমি দেখি তাই
কিন্তু তুমি আমায় দেখো কেন?
চোখের কোণে আমন্ত্রণ এঁকে
এমন করে দেখো কেন?
© অরুণ মাজী

এমন করে দেখো কেন? (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success