তোমার নামে পুঁতেছি আজ (Malobika) Poem by Arun Maji

তোমার নামে পুঁতেছি আজ (Malobika)

তোমার নামে পুঁতেছি আজ
সুবাসিনী রজনীগন্ধা।
 
একটু ছুঁবো বলে।

ছুঁতে তো তুমি দাও না
তাই ভাবলাম-
ফুলও তো
তোমার মতোই কোমল!
তাই না?

আসলে কি জানো?
রুক্ষ পৃথিবী
আর কর্কশ জীবনের মাঝে
একটু কোমলতা চাই।
নিরাময় চাই।

কেউ একটু ছুঁবে!
তার পাহাড় বুকের কোমলতা দিয়ে
আলতো করে একটু ছুঁবে..
এই ঢের।

তুমি তো জানো
জীবনটা একটা শ্মশান।
চির প্রজ্বলিত শ্মশান।
তুমি আমি সূর্য পৃথিবী-
দাউ দাউ করে জ্বলছি আমরা।
এই এত শত জ্বলনের মাঝে
তোমার স্পর্শই একটু নিরাময়।

আমি তোমাকে ছুঁবো
তুমি আমাকে।
এই তো জীবন
তাই না?

দেখতে দেখতে
কবছর কেটে গেলো?
নাহঃ গুণে কাজ নেই।
গাছটাকে একটু জল দিই বরং।

© অরুণ মাজী
Painting: Richard Johnson

তোমার নামে পুঁতেছি আজ (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success