তুমি বিশাল সমুদ্র
আমি বৃষ্টি বিন্দু।
সুনামি হওয়ার ক্ষমতা নেই আমার
কিন্তু শীতল হতে পারি।
ভাসিয়ে দেওয়ার ক্ষমতা নেই আমার
কিন্তু আনন্দ দিতে পারি।
তুমিই বলো
সকলে কি সমুদ্র হতে পারে?
হওয়ার দরকারই বা কি?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem