মালবিকা ও কিছু গোপন কথা (Malobika) Poem by Arun Maji

মালবিকা ও কিছু গোপন কথা (Malobika)

জানো, গোপন ইচ্ছেটা
গোপন হয়েই রয়ে যায়।
যেমন রয়ে যায়
বুকের মধ্যে
তোমার টোল ফেলা গালের
দোল তুলা হাসি।

ভাবি, ঝেড়ে ফেলে দেবো!
চোখ বন্ধ করে
সব কিছু ঝেড়ে ফেলে দেবো।
কিন্তু পারলাম কই?
চাইলেই কি ফেলে দেওয়া যায়?

জীবনের সিন্দুকে
এমন অনেক কিছু আছে
যেগুলোকে মাঝে মাঝে
অনাহুত আপদ মনে হয়।

কিন্তু আপদ হলেই বা উপায় কি?
কিছু আপদ আছে
যা বড় গোপন
সুন্দর
হৃৎপিণ্ডের নির্যাস।
সে আপদ দূর করতে গিয়ে
আরও বেশি যন্ত্রণা পেতে হয়।

তুমি তো জানো
আপদের যন্ত্রণার চেয়ে
অপদহীনতার যন্ত্রণা আরও বেশি।
যেমন বেশি
গর্ভ যন্ত্রণার চেয়ে গর্ভহীনতার যন্ত্রণা।

যাহঃ কথায় কথায় ভুলেই গেছিলাম-
আরও বেশি সুন্দর হয়েছো তুমি!
তাই না?
হয়তো বুকের সবুজ পাহাড় দুটো
আরও বেশি সুন্দর সুউচ্চ হয়েছে।
নাভিতে তোমার
বৈতরণী নদী বইতে শুরু করেছে।
নিতম্বে তোমার ঝর্ণা হাসছে।

তুমি আরও বেশি সুন্দর হও
এই তো চাই।
তোমাকে সুন্দর না দেখলে
কবিতা লিখতে পারি না।
কবিতা লিখতে না পারলে
তোমাকে আঁকতে পারি না।
তোমাকে আঁকতে না পারলে
তোমাকে ভালোবাসতে পারি না।

সবই এক অদৃশ্য বন্ধনে যুক্ত!
তাই না।

যাক, কি যেন বলছিলাম-
জানো, গোপন ইচ্ছেটা
গোপন হয়েই রয়ে যায়।
বলতে আর পারি না।

© অরুণ মাজী

মালবিকা ও কিছু গোপন কথা (Malobika)
Monday, April 25, 2022
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success