ছোট্ট এক আকাশ হতে যদি তুমি (Malobika) Poem by Arun Maji

ছোট্ট এক আকাশ হতে যদি তুমি (Malobika)

ছোট্ট এক আকাশ হতে যদি তুমি
হতাম আমি ছোট্ট এক পাখি।
তারপর মেঘের গা ঘেঁষে
তোমার বুকে উড়তে উড়তে
কোথায়
কোথায় যেন হারিয়ে যেতাম আমি।

তোমার বুকে পাখনা রেখে
বিহবল হয়ে
পূর্ণিমার চাঁদ দেখতাম আমি।
ভুলে যেতাম
দুঃখ মাখা জীবনের কথা
গ্লানি মাখা যৌবনের ব্যথা।

এই আঁকাবাঁকা ভাগ্য
এই ঢেউখেলানো জীবনের প্রবাহ
কিছুই দুঃখ দিতে পারতো না আমাকে।

নারী বুকে যে অমৃত সুধা
দুঃখ তার কাছে কি?
নারীর নাভি দেশে যে সঞ্জীবনী মন্ত্র
দুর্ভাগ্য তার কাছে কি?

ছোট্ট এক আকাশ হতে যদি তুমি
হতাম আমি ছোট্ট এক পাখি।

© অরুণ মাজী

ছোট্ট এক আকাশ হতে যদি তুমি (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success