মালবিকা ও এক বৃষ্টিমুখর রাত (Malobika) Poem by Arun Maji

মালবিকা ও এক বৃষ্টিমুখর রাত (Malobika)

কথা ছিলো এই বৃষ্টিমুখর রাতেও
অতিশয় প্রশান্ত থাকবো আমি।
স্মৃতির বেদনা
আঁধারের টিটকিরি
বৃষ্টির অদৃশ্য অত্যাচার
কিছুই বিচলিত করবে না আমাকে।

যেমন শায়িত ছিলো
আমার পিতামহ
অনন্ত শয্যায়
শ্মশানের চিতায়
ঠিক তেমনি করে
এই নিরালা ঘরে নিঃসঙ্গ কোণে
চুপ করে চিৎ হয়ে শুয়ে থাকবো আমি।

অথচ
জানালাটা খুলে গেলো কেন?
দরজায় কার কাঁকনের ধ্বনি?
কানের কাছে কার ফিসফিস আওয়াজ?
আমার রোমশ বুকে হাত রেখে
আমাকে চিমটি কাটলো কে?

না না এ স্বপ্ন নয়
এ এক নারী কণ্ঠ
আর তার পাহাড় বুকের কোমল স্পর্শ।

রাতের নিঃস্তব্ধতা ভেদ করে জেগে উঠে সে
চৈতণ্যের চেতনায় কড়া নাড়ে সে।
সে কে মালবিকা?
তুমিই বলো, সে কে?
© অরুণ মাজী

মালবিকা ও এক বৃষ্টিমুখর রাত (Malobika)
Sunday, July 24, 2022
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success