তেমন করে দেখা হলো না তাকে (Malobika) Poem by Arun Maji

তেমন করে দেখা হলো না তাকে (Malobika)

Rating: 5.0

ট্রামটা থামতেই
নেমে এলো সে।
যেমন নেমে আসে
সুদৃশ্য সফেদ নদী
সবুজ ঢাকা
পাহাড়ের ঢাল বেয়ে।

দেখা হলো
কিন্তু তেমন করে দেখা হলো না তাকে।

ট্রাম থেকে নামতে নামতে
যেটুকু চাওয়া চাওয়ি
যেটুকু হাসাহাসি
ঠিক ততটুকু!

তার গালে, ছোট্ট এক দোল আছে
চোখে কাজল আছে
কাজলচোখে মায়া আছে
মায়াচোখে স্বপ্ন আছে।

তরঙ্গ বুকে
ঢেউ তুলে হাঁটতে হাঁটতে
কোথায় যেন চলে গেলো সে।

দেখা হলো
কিন্তু তেমন করে দেখা হলো না তাকে।

© অরুণ মাজী
painting: Fabian Perez

তেমন করে দেখা হলো না তাকে (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success