কতদিন ছুঁইনি তোমাকে (Malobika) Poem by Arun Maji

কতদিন ছুঁইনি তোমাকে (Malobika)

চিন চিন করে বেজে যায় ব্যথা
বুকের পিঞ্জরে
কতদিন ছুঁইনি তোমাকে।
এই হাত এই আঙুল এই নখ
অনাথের মত
দিন রাত কেঁদে মরে
কতদিন কতকাল ছুঁইনি তোমাকে।

স্বপ্নের মধ্যে আরেক স্বপ্ন
দুঃস্বপ্ন হয়ে ওঠে।
কোথা থেকে কার যেন হাসি
ভেসে ভেসে আসে।
নিদ্রার মধ্যে অনিদ্রা
তারস্বরে চিৎকার করে বলে-
ছুঁইনি তাকে
কতদিন ছুঁইনি তাকে।

© অরুণ মাজী
JWG painting

কতদিন ছুঁইনি তোমাকে (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success