তোমার সঙ্গে কি সম্পর্ক আমার? (Malobika) Poem by Arun Maji

তোমার সঙ্গে কি সম্পর্ক আমার? (Malobika)

সে এক অতীতের কথা।
চায়ের পেয়ালা হাতে
আড়চোখে চেয়ে
চায়ে চুমুক দিয়েছিলে তুমি।

তোমার ওষ্ঠে স্পর্শে
ধন্য হয়েছিলো মাটির পেয়ালা।
ধন্য হয়েছিলাম আমিও
দেখে,
কেমন করে সদ্য যৌবনা এক নারী
পেয়ালার বৃন্ত স্পর্শ করে।

শিরশির করে অধৈর্যের বাঁশি
বাজিয়েছিলো আমার ঠোঁট।
ভেবেছিলাম
একদিন আমিও
ঐ ঠোঁট দুটো ছুঁয়ে......
হ্যাঁ, ঐ ঠোঁট দুটো ছুঁয়ে...
নাহঃ আজ আর বলে কাজ নেই।

কিন্তু বলতে তোমাকে হতোই
তাই না?
স্বপ্নের মধ্যে গুটিগুটি পায়ে হেঁটে
নেচে যাবে তুমি;
অথচ কিছু বলবো না তোমাকে?
 
বুকের মধ্যে দিনরাত খঞ্জনি হয়ে
বেজে যাবে তুমি
অথচ কিছু বলবো না তোমাকে?

বলতে চাই
তবুও বলবো না।
কেন বলবো?
তোমার সঙ্গে কি সম্পর্ক আমার?

© অরুণ মাজী

তোমার সঙ্গে কি সম্পর্ক আমার? (Malobika)
Friday, September 9, 2022
Topic(s) of this poem: love,poem,romance
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success