কি নামে ডাকি তোমাকে? (Malobika) Poem by Arun Maji

কি নামে ডাকি তোমাকে? (Malobika)

তোমার চোখের মাঝে স্বপ্ন
ঠোঁটের কোণে আহ্বান
কি নামে ডাকি তোমাকে?

আমার নিদ্রার রাত বিনিদ্র করে যে
স্বপ্ন মাঝে উঁকি মেরে  
বারবার ডেকে উঠায় যে
কি নামে ডাকি তাকে?

বলো,
বুকের মধ্যে রিনিঝিনি রবে
দিনরাত বেজে যায় যে
কি নামে ডাকি তাকে?
যার স্পর্শের জন্য
এত উথাল পাতাল আমার মন
কি নামে ডাকি তাকে?

তোমাকে ডাকবো আমি
অজানা পথ নামে।
দুর্গম অগম্য জেনেও
যে পথ পাড়ি দিতে চায় এ মন
তাকে ডাকবো আমি
নিরুদ্দেশ নামে।

© অরুণ মাজী

Thursday, September 15, 2022
Topic(s) of this poem: love,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success