সময়ের চেয়ে বড় ধাত্রী আর কেউ নেই (Malobika) Poem by Arun Maji

সময়ের চেয়ে বড় ধাত্রী আর কেউ নেই (Malobika)

তিষ্ঠ ক্ষণকাল হে নারী
তিষ্ঠ ক্ষণকাল।

ঢলে পড়ুক বিষণ্ণতা
গোধূলির সূর্যের মত।
মুছে যাক ক্রোধ গ্লানি
বৃষ্টি শেষে মেঘলা আকাশের মত।  
ভেঙে যাক যত ভেদাভেদ
তোমা আমা মাঝে
অসুন্দর এক স্বপ্নের মত।

তুমি তো অন্য কেউ নও।
তুমি তো তুমি
আমার তুমি।
তবে এত অভিমান কেন তোমার?
বলো, কেন এত অভিমান তোমার?

সময়ের চেয়ে বড় ধাত্রী
আর কেউ নেই।
তোমা আমা মাঝে নিদ্রিত
যে স্বপ্নের বীজ
সময় ব্যতীত কে ফুটাবে তাকে?

© অরুণ মাজী

সময়ের চেয়ে বড় ধাত্রী আর কেউ নেই (Malobika)
Saturday, October 15, 2022
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success