তবুও...(Malobika) Poem by Arun Maji

তবুও...(Malobika)

উষ্ণ আবেশের মত
বুক ঘেঁষে কাছে বসে  দুঃখ।
আমার
তোমাকে না পাওয়ার দুঃখ।

এই যে এতকাল
দেখেছি তোমাকে
শুনেছি কণ্ঠ তোমার
কখনো লুকিয়ে
কখনো দেখিয়ে।

এই যে এতকাল
দেখেছি স্বপ্নে
তোমাকে
আমার তোমাকে।
চাঁপার সুগন্ধের মত
তোমার বৃষ্টি ভেজা চুল
নাকে ভেসে আসে।
সর্ষে ক্ষেতের মত
তোমার সবুজ নাভি
হাতের তালুতে জেগে উঠে।
দুর্গম পাহাড়ের মত
তোমার উষ্ণ বুক
স্বপ্নে জেগে উঠে।

তবুও
রাতের জ্যোৎস্নার মত
অধরা থেকে গেলে তুমি।
যেমন অধরা থেকে যায়
নারী মন
পুরুষের ছিন্ন বাহুতে।

© অরুণ মাজী

তবুও...(Malobika)
Sunday, October 30, 2022
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success