জীবনের খোলা বারান্দায়
"শিশু স্বপ্ন" একটু উড়ছে।
হটাৎই........
ঝাঁপিয়ে পড়ে
"মালবিকার অবজ্ঞা" নামাঙ্কিত
নৃশংস এক হুলো বেড়াল।
শিশু স্বপ্নের ঘাড়ে
নৃশংস কামড় বসায় সে।
আহঃ.....................!
যন্ত্রণাকাতর ছোট্ট স্বপ্ন
আর্তনাদ করে।
স্বপ্নের হৃৎপিণ্ড থেকে
ফিনকি দিয়ে রক্ত ঝরে।
হায় রে মুখপোড়া অমল, হায়!
জীবন যৌবন তোর
কেবলই রক্তে ভেসে যায়!
উড়ার আগেই
অমলের শিশু স্বপ্ন
অনন্ত মৃত্যুর বুকে ঢলে পড়ে।
এ স্বপ্নের মৃত্যু
অথবা অমলের মৃত্যু হে মালবিকা?
এ অমলের মৃত্যু
অথবা তোমার মৃত্যু?
এ তোমার মৃত্যু
অথবা প্রেমের মৃত্যু?
© অরুণ মাজী
Painting: Eugene De Blaas
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Ponato hok tomar shishu shapno, Amol Tumi beche thako anantokaal ,