সবার একটা মালবিকা চাই (Malobika) Poem by Arun Maji

সবার একটা মালবিকা চাই (Malobika)

Rating: 5.0

সবার একটা মালবিকা চাই।
টোল ফেলা গালে
মিঠি মিঠি হাসি হাসা
সবার একটা মালবিকা চাই।

সবার একটা
সুগন্ধযুক্ত আশ্রয় চাই।
কেবল ​তার ​বুকের সুগন্ধ দিয়ে
জীবন যন্ত্রণাকে ফুৎকারে উড়িয়ে​ দেবে
এমন এক গন্ধমাখা আশ্রয় চাই।

সবার একটা স্বপ্ন থাকা চাই।
মরণের হাতছানি উপেক্ষা করে
রগড়ে রগড়ে যন্ত্রণা পেয়েও
আরও একশো বছর বাঁচতে চাইবে;
রাতের স্বপ্নে
এমন এক প্রজাপতি থাকা চাই।

সবার একটা মা থাকা চাই।
গর্ভধারিণী মা না হয়েও
মায়ের স্নেহ আর ক্ষমা দিতে ​পারবে
এমন এক মাতৃত্বযুক্ত নারী​বক্ষ থাকা চাই।

সবার একটা অমল থাকা চাই।
শত শত ক্যাবলামি সত্বেও
অনেক অনেক ভালোবাসতে ইচ্ছে করবে;
এমন এক অমলিন অমল থাকা চাই।

সবার ​একটু বৃক্ষ ছায়া চাই।
উনুনে হাত পুড়িয়ে ফেললে
গলা ছেড়ে একটু কাঁদবে
এমন এক ছায়াযুক্ত ​বটবৃক্ষ চাই।

সবার একটা নীলকণ্ঠ চাই।
মরণশীল মানুষের
​শত ভুল ভ্রান্তি ফুৎকারে হজম করে ফেলবে;
এরূপ নীলকণ্ঠ স্বভাবের
সত্যিকারের এক পুরুষ মানুষ চাই।

​সবারই একটু
ভালোবাসা চাই। ক্ষমা চাই।
ছোঁয়া চাই। দয়া চাই।
​সবার​ই একটা মালবিকা চাই।
সবার​ই একটা অমল চাই।

© অরুণ মাজী
Eugene De Blaas

সবার একটা মালবিকা চাই (Malobika)
Saturday, July 14, 2018
Topic(s) of this poem: girlfriend,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success