ভালোবাসা যদি দেবে না (Malobika) Poem by Arun Maji

ভালোবাসা যদি দেবে না (Malobika)

Rating: 5.0

ভালোবাসা যদি দেবে না
ঘৃণা দাও আমায়।
তোমার কাজল চোখের
ঝিলিক ঝিলিক ঘৃণা।
তোমার মিষ্টি ঠোঁটের
দুষ্টু দুষ্টু ঘৃণা।
তোমার টোল ফেলা গালের
সুডোল উঁচু ঘৃণা।

ভালোবাসা যদি দেবে না
ঘৃণা দাও আমায়।
তোমার পাহাড় বুকের
চড়াই উৎরাই ঘৃণা।
তোমার সোনালী নাভির
গোধূলি বর্ণ ঘৃণা।
তোমার ভরা নিতম্বের
উছলে উঠা ঘৃণা।

ভালোবাসা যদি দেবে না
ঘৃণা দাও আমায়।
আমার
চোখে মুখে বুকে
তোমার নরম গরম ঘৃণা।
ক্ষুধার্ত ঠোঁটের মাঝে
তোমার দংশন জাত ঘৃণা।
ঊরু আর নাভি দেশে
তোমার অধৈর্য্য জাত ঘৃণা।
বুভুক্ষু পৌরুষ দেশে
তোমার অতৃপ্তি জাত ঘৃণা।

ভালোবাসা যদি দেবে না
ঘৃণা দাও আমায়, আঘাত দাও আমায়
মৃত্যু দাও আমায়।

তবুও, কিছু একটা
তোমার কিছু একটা
এখনই দাও আমায়।

© অরুণ মাজী
Painting: JWG

ভালোবাসা যদি দেবে না (Malobika)
Saturday, July 14, 2018
Topic(s) of this poem: love,pain,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success