তুমি তো এমন নও।
তুমি তো আকাশের মতো উদার
আর ফুলের মতো কোমল।
তুমিই বলো
তুমি কি নিষ্ঠুর হতে পারো?
ভালোবেসে না পারো
অবহেলায় ছুঁয়ে দিতে পারো না?
সজ্ঞানে না পারো
আনমনে ছুঁয়ে দিতে পারো না?
তুমি ছুঁয়ে দিলেই যদি
এ নরাধম
হিংস্র পশু থেকে সুন্দর এক মানুষ হয়ে যায়
তো একটু ছুঁয়ে দিতে পারো না?
এই নোংরা হাত নিয়ে
কে-ই বা আর ছুঁতে চাই বলো?
কিন্তু তবুও কেন যেন
তোমাকে দেখলেই
মনটা কেবল ছুঁই ছুঁই করে।
অধৈর্য্য আঙুলগুলো
রাতদিন কেমন নিশপিশ করে।
তুমি তো এমন নও মালবিকা
তুমি তো এমন নও।
তুমি সাগরের মতো প্রশান্ত
আর চাঁদের মতো স্নিগ্ধ ।
এ নরাধমের ব্যথা
তুমি ছাড়া
কেই বা আর বুঝবে বলো?
বুক দিয়ে না পারো
ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে পারো না?
নাভি দিয়ে না পারো
নিতম্ব দিয়ে ছুঁয়ে দিতে পারো না?
তুমি ছুঁয়ে দিলেই যদি
এ হতভাগ্য বালকের যত যন্ত্রণা
এক নিমেষে মুছে যায়;
তো একটু ছুঁয়ে দিতে পারো না?
তুমি ছুঁয়ে দিলেই যদি
এ অস্পৃশ্য যৌবন
অমৃতলাভ করে;
তো একটু ছুঁয়ে দিতে পারো না?
তুমি তো এমন নও মালবিকা
তুমি তো এমন নও।
© অরুণ মাজী
Artist- unknown, sorry for this
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem