জবা ঠোঁটে ঘৃণা দিও (Malobika) Poem by Arun Maji

জবা ঠোঁটে ঘৃণা দিও (Malobika)

Rating: 5.0

মনে যদি এতো ছায়া
ভালো তবে বেসো না
ছুঁয়ে ছুঁয়ে ঘৃণা দিও
ভালো তুমি বেসো না।

বেসো না গো বেসো না
ভালো মোরে বেসো না।
কালো চোখে ঘৃণা দিও
ভালো তুমি বেসো না।

উঁচু বুকে অবজ্ঞা দিও
ভালো তুমি বেসো না।
নগ্ন নিতম্বে ঘৃণা দিও
ভালো তুমি বেসো না।

বুকে যদি এতো খরা
ভালো তবে বেসো না।
পাশে বসে ঘেঁষে দিও
ভালো তুমি বেসো না।

ঠোঁট কেটে তাচ্ছিল্য দিও
ভালো তুমি বেসো না।
টোল গালে দোল দিও
ভালো তুমি বেসো না।

বেসো না গো বেসো না
ভালো মোরে বেসো না।
জবা ঠোঁটে ঘৃণা দিও
ভালো তুমি বেসো না।

© অরুণ মাজী
Painting: JWG

জবা ঠোঁটে ঘৃণা দিও (Malobika)
Thursday, July 26, 2018
Topic(s) of this poem: love,lust,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success