ছুঁয়ে ছুঁয়ে বলবো তোমায় (Malobika) Poem by Arun Maji

ছুঁয়ে ছুঁয়ে বলবো তোমায় (Malobika)

Rating: 5.0

ছুঁয়ে ছুঁয়ে
কি যেন কি একটা বলবো তোমায়।

তাবলে ভেবো না
আমি মুখে বলতে পারি না।
মুখে বলা যায় না বলেই
ছুঁয়ে ছুঁয়ে বলবো তোমায়।

সাবান জলে হাত ধুয়ে
তালুতে একটু গন্ধ মেখে
কি যেন কি একটা বলবো তোমায়।

তাবলে ভেবো না
কি বলতে চাই, আমি জানি না।
জানি। অনেক জানি।
কিন্তু ছোঁয়ার আগে তা ভাববো না।

ভাববো না বলেই
ছুঁয়ে ছুঁয়ে বলবো তোমায়।
আঙুলটা কাছ নিয়ে
হটাৎ একটু থেমে গিয়ে;
আগে একটু
চোখে চোখে দেখবো তোমায়।

দেখবো
বলার ভাব আসে কি আসে না!
গাঢ় ভাব এলে
ছুঁয়ে ছুঁয়ে বলবো তোমায়।

আগে ভাগে অত জানি না।
ছুঁয়ে ছুঁয়ে
কি যেন কি একটা বলবো তোমায়।

ঠেসে ঠেসে কাছে বসে
বুকে বুক ঘষে ঘষে
কি যেন কি একটা বলবো তোমায়।

আগে ভাগে আমি ভাবি না।
কেবল
হেসে হেসে পাশে বসে
ঘেঁসে ঘেঁষে ঠেসে ঠেসে
কি যেন কি একটা বলবো তোমায়।

© অরুণ মাজী
Painting: CATF

ছুঁয়ে ছুঁয়ে বলবো তোমায় (Malobika)
Saturday, August 4, 2018
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success