এক চোখে দেখবো তোমায় (Malobika..) Poem by Arun Maji

এক চোখে দেখবো তোমায় (Malobika..)

Rating: 5.0

এক চোখে দেখবো তোমায়।

দুচোখে দেখলে
তুমি তাড়াতড়ি ক্ষয়ে যাও।
তাই
একচোখে দেখবো তোমায়।

উপরের ঠোঁটটা শুক্রবার
নীচেরটা সোমবার।
রেখে রেখে ছুঁবো তোমায়।
হুটোপুটি করলে
তুমি তাড়াতাড়ি ক্ষয়ে যাও।
তাই
একটু করে ছুঁবো তোমায়।

অবশ্য ইচ্ছে করে পুরো ছুঁতে!
তবুও
একটু করে ছুঁবো তোমায়।
বুকে বোম পটকা ফাটলেও
একটু করে ছুঁবো তোমায়।

ইচ্ছে কি আমার করে না?
তুমিই বলো, এঁড়ে গরু সেজে
বাগানে তোমার
ঝাঁপাতে ইচ্ছে কি করে না?
করে। কিন্তু পারি না।
শত সহস্র ইচ্ছে করলেও পারি না।
অধৈর্য্য চঞ্চল হলে
তুমি তাড়াতড়ি ক্ষয়ে যাও।
তাই
এক চোখে দেখবো তোমায়।

একচোখেও না।
পুরো দুচোখ তালুতে ঢেকে,
কেবল আঙুলের সূচাগ্র ফাঁক দিয়ে
একটুখানি দেখবো তোমায়।

দুচোখে দেখলে
তুমি তাড়াতড়ি ক্ষয়ে যাও।
তাই
দেহ মন আত্মার সূচাগ্র ফাঁক দিয়ে
একটুখানি দেখবো তোমায়।

© অরুণ মাজী
Painting: John William Godward

এক চোখে দেখবো তোমায় (Malobika..)
Saturday, April 14, 2018
Topic(s) of this poem: love,lust,poem
COMMENTS OF THE POEM
Parijat Mala 14 April 2018

Besh....

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success