নারী ও মৃত্যু (Malobika) Poem by Arun Maji

নারী ও মৃত্যু (Malobika)

Rating: 5.0

হাসি দিয়ে ফাঁসি দিলে
ভালোবাসা দিলে না।
ভরা বুকে স্বপ্নে এঁকেও
বাহু পাশে এলে না।

দিলে না গো দিলে না
ভালোবাসা দিলে না।
ঘেঁষে ঘেঁষে ঠেসে দিলে
ছুঁতে তবু দিলে না।
পাশে বসে হেসে দিলে
শয্যা পাশে এলে না।
হেলে হেলে দুলে গেলে
নিতম্ব ছুঁতে দিলে না।

দিলে না গো দিলে না
ভালোবাসা দিলে না।
আড়চোখে বাণ হেনেও
মরণ তুমি দিলে না।

© অরুণ মাজী
Painting: Eugene de Blaas

নারী ও মৃত্যু (Malobika)
Wednesday, August 8, 2018
Topic(s) of this poem: love,lust,passion,woman
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success