নারী উপত্যকা ও ঝর্ণা (Malobika) Poem by Arun Maji

নারী উপত্যকা ও ঝর্ণা (Malobika)

Rating: 5.0

চোখ মেললেই মৃগনয়না নারীর
আমন্ত্রণ যুক্ত
গোধূলি বর্ণের ঝিলিক ঝিলিক হাসি।

নাহঃ থামলে আমার চলবে না।
ঝিলিক হাসির দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে
আমাকে তার
অনেক গভীরে ডুব দিতে হবে।

বাতাসে ভাসছে নেশা জাগানো সুগন্ধ।
কিন্তু কিসের?
যৌবন ভারে ন্যুব্জ তন্বী নারী বক্ষের?
অথবা তার গোপন উপত্যকায় লুক্কায়িত-
অমৃত প্রসবিনী ঝর্ণার?

নাহঃ গোপন উপত্যকায় বন্দী হয়ে
কয়েদীর জীবন যাপন আমার চলবে না।
আমাকে তার
অনেক গভীরে ডুব দিতে হবে।

চোখ মেললেই এভারেস্ট-সম শীর্ষ যুক্ত
নারীর সবুজ সতেজ সুউচ্চ পাহাড়।
সদাই তারা হাতছানি দেয়-
"আয় আয় কাছে আয়।
এখানে সবুজ সোনালী মৃত্যু আঁকা আছে
তুই আলিঙ্গনে আয়।"

নাহঃ সবুজ সোনালী পাহাড়ে চড়ে
গড়াগড়ি সহ মৃত্যুর উৎসব আমার চলবে না।
এতো অল্পে মৃত্যু আমার হবে না।
আমাকে তার
অনেক গভীরে ডুব দিতে হবে।

গভীরে, নারীর অনেক গভীরে
আমাকে ডুব দিতে হবে।

© অরুণ মাজী
Painting: JWG

নারী উপত্যকা ও ঝর্ণা (Malobika)
Saturday, September 29, 2018
Topic(s) of this poem: love,lust,passion,woman
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success