নারী তুমি মৃত্যু আঁকা আলো (Malobika) Poem by Arun Maji

নারী তুমি মৃত্যু আঁকা আলো (Malobika)

Rating: 5.0

নারী, তুমি আলো
চোখ ঝলসানো ভয়ানক এক আলো।
তোমার ঝিলিক চোখের দক্ষ আলোয়
আমার বুকে জাগাও
আমৃত্যু অহরহ অজেয় অন্ধত্ব।

তোমাকে দেখলে
আর কিছুই দেখা যায় না।
তোমাকে শুনলে
আর কিছুই শোনা যায় না।
তোমাকে অনুভব করলে
আর কিছুই অনুভব করা যায় না।

আদি অনন্ত কাল হতে
একরাশ আলো হয়ে
তুমি অন্ধত্ব হানছো বুকে।

নারী, তুমি আলো
ঘন আঁধারে ঢাকা সন্ত্রাসী আলো।
ঠোঁটে তোমার আগুন ঢাকা আঁধার
বুকে তোমার পাহাড় ঢাকা আঁধার
নিতম্বে তোমার নদী ঢাকা আঁধার
কটিদেশে তোমার ঝর্ণা ঢাকা আঁধার।

তোমার গভীর আঁধারে নিমজ্জিত আমি;
নিজেকে দেখতে পাই না।
আঁধারগ্রস্ত নগ্ন বুকে
এক পৃথিবী আলো হয়ে জ্বলছো তুমি।

নারী, তুমি আলো
বুকে অপমৃত্যু আঁকা ঘাতক আলো।
হাসিতে তোমার চকচকে মৃত্যু
ঠোঁটে তোমার মিঠে মিঠে মৃত্যু
বুকে তোমার নরম নরম মৃত্যু
নিতম্ব সন্ধিস্থলে তোমার পিচ্ছিল পিচ্ছিল মৃত্যু।

আলোর প্রদীপ হাতে
একরাশ মৃত্যু বুকে
আমার বুকের উপর বসে আছো তুমি।

আমার রক্তে তোমার তৃষ্ণা কেন হে নারী
আমার রক্তে তোমার তৃষ্ণা কেন?

© অরুণ মাজী
Painting: Jean Francois Portaels

নারী তুমি মৃত্যু আঁকা আলো (Malobika)
Monday, October 1, 2018
Topic(s) of this poem: love,lust,passion,woman
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success