একফোঁটা চোখের জলে কতোগুলো ব্যথা (Malobika) Poem by Arun Maji

একফোঁটা চোখের জলে কতোগুলো ব্যথা (Malobika)

Rating: 5.0

একফোঁটা চোখের জলে কতোগুলো ব্যথা ​অমল?
​বলো তো, ​কি কি রঙ ​তাদের​?

​মনে পড়ে তোমার
​সোনালী ​সবুজ ​সেই ​স্বপ্ন​কে ​?
​কোন এক ​পূর্ণিমা রাতে
​জ্যোৎস্নার সাথে ডানা মেলে উড়তে গিয়ে
যার অকালমৃত্যু ঘটেছিলো? ​
​জানো? মরার আগে বেচারা
খুব কষ্ট পেয়েছিলো। ​

​তুমি কি জানো?
স্বপ্ন সাথে সহবাস
সতীন ​সাথে সহবাসের চেয়ে অনেক বেশি দুঃসহ?

স্বপ্ন এক মৃত্যুকামী নেশাখোর।
মরীচিকার রামধনু রঙ
তাকে চিরতরে অন্ধ-বধির করে ।

আর হৃদয়? বেচারা!
তার কেবল যন্ত্রণা আর যন্ত্রণা!
স্বপ্ন​, চোখ বেঁধে ​তাকে অন্ধ করে।
প্রেম​, ​ হাত-পা বেঁধে ​তাকে পঙ্গু করে। ​
বিবেক​, ​ ​ন্যায় অন্যায়ের সংঘাতময় যন্ত্রণায়
আমৃত্যু তাকে রগড়ে রগড়ে মারে।

আর তখনই ​তোমার রোমশ বুকের ক্ষুধার্ত "যৌবন"
প্রেমের ছদ্মবেশে
নখ আর দাঁত নিয়ে ঝাঁপিয়ে পড়ে
মালবিকার সুমিষ্ট হৃদয়ের উপর। ​

​তোমার হিংস্র আগুন বুকের স্পর্শে
আমার মধ্যেকার​ সুপ্ত আগ্নেয়গিরি
দাউদাউ করে জ্বলে উঠে।
আমার মান অভিমান ধৈর্য্য সংযম ​​
সবই- উপচে পড়া ​লাভার ​স্রোতে
ধুয়ে মুছে এক্কেবারে শেষ হয়ে যায়।

​মরণ হোক গো, মরণ হোক মালবিকার!
নির্লজ্জ্য মূর্খ মৃত্যুকামী মালবিকা
অম​লেরঅম্লানচোখে ​
আবার নতুন ​স্ব​​প্ন ​আঁকে​।

​স্বপ্ন আর স্বপ্ন!
আবার তার জন্ম। আবার অকালমৃত্যু। ​

স্বপ্নের চিতার উপর
উপুড় হয়ে শুয়ে
আর কতকাল কাঁদবো অমল?

© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko

একফোঁটা চোখের জলে কতোগুলো ব্যথা (Malobika)
Thursday, October 18, 2018
Topic(s) of this poem: dream,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success