পাপ পুরুষ ও নারী (Malobika) Poem by Arun Maji

পাপ পুরুষ ও নারী (Malobika)

Rating: 5.0

ওহে নারী
এত তো পান করি তোমাকে;
তবে মন কেন ভরে না?
মন কেন ভরে না হে নারী
আমার মন কেন ভরে না?

অতৃপ্তির সমুদ্র সেজে
জীবনব্যাপী ছেয়ে আছো তুমি।
উন্মত্ত যৌবনের রোমকূপে
ক্ষুধার প্রদীপ জ্বালিয়ে
মূর্তিমতী স্বপ্ন হয়ে ছেয়ে আছো তুমি।

আগ্নেয়গিরির উত্তাপ ঢালবে বুকে
অথচ শীতল বারি হয়ে
ঝরে কখনো পড়বে না!
নিরন্তর নিষিদ্ধ স্বপ্ন জাগাবে বুকে
অথচ পাপ আঁকড়ে
মরতে তুমি দেবে না!

তুমি মৃত্যুর চেয়েও নিষ্ঠুর
অর্দ্ধনগ্ন নারীর উন্মুক্ত যৌবন হতে পারো,
অথচ করুণাময় মৃত্যু হতে পারো না?
মরণ যে চাই
তাকে মরণ কেন দাও না?

ক-টা একাদশী হলো?
যৌবনের আজ ক-টা একাদশী হলো মালবিকা?
কিসের জন্য এই অনাহার উপোষ কৃচ্ছসাধন?
কিসের জন্য?
স্বর্গ? অমৃত? বুদ্ধত্ব?

কে চাই?
কে চাই নারী ওষ্ঠ বর্জিত স্বর্গ?
কে চাই নগ্ন নারীর
নিতম্বের আবেশ বর্জিত অমৃত?
কে চাই নারী কণ্ঠের
উন্মত্ত শীৎকার বর্জিত বুদ্ধত্ব?

ওহে নারী
পাপই আমার অলঙ্কার।
নারী নিতম্বের গুপ্ত প্রদেশই আমার স্বর্গভূমি।
নারী ওষ্ঠের দংশনই
আমার পরম আরাধ্য অমৃত।

আমাকে পাপ দাও, নরক দাও,
তোমার গোপন সিন্দুকে ঢাকা
সঞ্জীবনী মৃত্যু দাও।

© অরুণ মাজী

পাপ পুরুষ ও নারী (Malobika)
Saturday, October 20, 2018
Topic(s) of this poem: love,lust,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success