আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়ে
দিনরাত বুকে জ্বলছো তুমি।
অথচ পুড়িয়ে
এক্কেবারে নিঃশেষ করতে পারো না।
আধপোড়া ছাই ঢাকা এই জীবনে
কত যন্ত্রণা পাবো মালবিকা?
হাসিতে তোমার ভিসুভিয়াস, ঠোঁটে ক্রাকাতোয়া
বুকে মাউন্ট ফুজি, ঊরুতে মৌনা লোয়া।
উত্তাপ উত্তাপ আর উত্তাপ!
নারী নিঃশ্বাসের ঘন কালো উত্তাপ আমার বুকে।
তবুও কি নিষ্ঠুর তুমি!
এক জীবন যন্ত্রণা দিতে পারো
অথচ এক ছোঁয়া মৃত্যু দিতে পারো না।
পুরুষের পৌরুষত্ব এতটাই দুর্বল
নারী বুকের দাবাগ্নিতে জ্বলে পুড়ে মরলেও
তারা বলতে কখনো পারে না-
নারী প্রেম মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাময়।
নাভির ভাঁজে খাঁ খাঁ আগুন জ্বালতে পারো
অথচ সেই আগুনে
একবার ঝাঁপাতে দিতে চাও না!
নিতম্বের গাঢ় ভাঁজে
স্বপ্নের হোমাগ্নি জ্বালাতে পারো
অথচ সেই হোমাগ্নিতে
একবারও আত্মাহুতি দিতে পারি না।
কেন হে মালবিকা কেন?
তোমার বুকের মৃত্যু কি এতই দুর্মূল্য?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem