মালবিকা ও এক পিচ্ছিল প্রেমিক (Malobika) Poem by Arun Maji

মালবিকা ও এক পিচ্ছিল প্রেমিক (Malobika)

Rating: 5.0

আয়নার সামনে দাঁড়িয়ে
যদি চুলই বাঁধবে তেইশ ঘন্টা ঊনষাট মিনিট
তো ছুঁবো কখন?
বলি, নিরিবিলিতে তোমায় ছুঁবো কখন?

মুখপোড়া অমলের হড়হড়ে যৌবনটা
হড়হড় করে হড়কে যাচ্ছে।
বলি- সময় কি তোমার ঠাকুরদার বাগানের
ল্যাংড়া আম নাকি?
যে যখন খুশি পেড়ে খাবো?
বেঁচে থাকতে যদি
আদর একটু করলে না
শ্মশানের চিতায় করবে নাকি?

তখন তো তুমি আবার নাকি কান্না কাঁদবে!
আমি মরলে
খবরদার যদি নাকি কান্না কেঁদেছো!
বেঁচে থাকতে একটু ঘন করে ছুঁলে না
অথচ মরলেই যত আদিখ্যেতা!
হুঁ, যত্তসব ইয়ে কোথাকার!

মাস শেষ হতে চললো
অথচ এখনো পর্য্যন্ত তিনদিনের বেশি
জড়িয়ে তুমি ধরলে না।
এমনি করে চললে
সবকিছু জং ধরে যাবে।
বুঝলে- প্রেম আর প্রেমিক
দুইয়েরই দরজায় তখন জং ধরে যাবে!

বিবর্তন বিজ্ঞানী ল্যামার্কের
"ইউজ আর ডিস-ইউজ থিওরি" মনে আছে?
তা আর মনে থাকবে কেন?
কাজের কথা তোমার
কিচ্ছু মনে থাকে না।
যতসব ফালতু ব্যাপারেই তোমার যত ইয়ে।

সাতদিন হলো।
বুঝলে, আজ সাতদিন হলো
হাতে সাবান আর সুগন্ধ মেখে
রাতদিন অপেক্ষা করছি।

কত অপেক্ষা করবো?
বলি, আর কত অপেক্ষা করবো?

© অরুণ মাজী

মালবিকা ও এক পিচ্ছিল প্রেমিক (Malobika)
Tuesday, December 11, 2018
Topic(s) of this poem: love,lust,passion
COMMENTS OF THE POEM
Badhon Sarkar 11 December 2018

Beautiful

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success