কেউ তো একটু ভালোবেসে দেখুক
দেখিয়ে দেবো
কতবড় মানুষ হতে পারি।
শূন্য বুকে কতটুকু মানুষ হওয়া যায়?
কতটুকু?
অন্তহীন শূন্যতার অনন্ত অতলে
ডুবে আছি আমি।
এক আকাশ ঈশ্বর
এক পৃথিবী মানুষ
এক মেঘ বৃষ্টি
এক পাহাড় অমরত্ব
তবুও শূন্য । সবশূন্য ।
ওহে সূর্য, ওহে ঈশ্বর,
তোমরা কি জানো-
শূন্য বুকে কতটুকু মানুষ হওয়া যায়?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem